ঘৃণাস্তম্ভের নকশার খসড়া প্রস্তুত: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৭:৪৩আপডেট : ১৯ জুন ২০১৮, ১৭:৪৫

আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি) স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য ঢাকায় একটি ঘৃণাস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘ঘৃণাস্তম্ভ নির্মাণে এরইমধ্যে স্থাপত্য অধিদফতরের মাধ্যমে নকশার খসড়া প্রস্তুত করা হয়েছে।’ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বেগম উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

সংসদে মন্ত্রী বলেন, ‘শিগগিরই ঘৃণাস্তম্ভের নকশাটি চূড়ান্ত করা হবে। প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তবে রাজাকারদের সম্পদ বাজেয়াপ্ত করে বেসরকারিভাবে জনগণের কাজে লাগানোর আপাতত কোনও পরিকল্পনা নেই।’

এমপি রওশন আরা মান্নানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে সঠিক তালিকা তৈরির জন্য হার্ডকপি বা অন লাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে সহায়তার জন্য প্রতিটি উপজেলায় যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো যাচাই বাছাই সম্পূর্ণ শেষ হয়নি।

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম