দেশের ৮৩ শতাংশ দর্শক বিটিভি দেখেন: সংসদে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৬:১৮আপডেট : ২১ জুন ২০১৮, ১৮:২৯





সংসদে তথ্যমন্ত্রী দেশের টেলিভিশন দর্শকের ৮৩ শতাংশ বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) দেখেন বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদকে জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় বিটিভির জনপ্রিয়তা কমে যাওয়ার কোনও কারণ নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘এখনও বিটিভি দর্শকদের কাছে সবচেয়ে সমাদৃত চ্যানেল। অন্য যেকোনও সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী ও দর্শকনন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পুরনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেক অনুষ্ঠান প্রচার করছে। এতে জনপ্রিয়তা পূর্বের থেকে আরও বেড়েছে।


ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুৎ পৌছাবে কিনা, সরকারি দলের এমপি মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সফুরা বেগমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের পরিমাণ ১১ হাজার ৬০ কিলোমিটার, গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।’
প্রতিমাসে ৩ লাখ নতুন গ্রাহক সংযুক্তের মাধ্যমে আগামী অর্থবছরে শতভাগ বিদ্যুতায়নের প্রচেষ্টা অব্যাহত আছে বলে প্রতিমন্ত্রী জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম