জনপ্রশাসন সচিব হলেন ফয়েজ আহম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ২০:৫০আপডেট : ২৪ জুন ২০১৮, ২১:৫৭

ফয়েজ আহম্মদ (ছবি: সংগৃহীত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান আগামী ৩০ জুন থেকে স্বেচ্ছা অবসরে যাচ্ছেন। জারি করা এ সংক্রান্ত পৃথক এক আদেশে বলা হয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি কর্মচারী আইন, ১৯৭৪’ অনুযায়ী ৩০ জুন থেকে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
ফয়েজ আহম্মদ ২০১৭ সালের ১৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পান। চলতি বছরের ২৬ এপ্রিল তিনি সচিব হিসেবে পদোন্নতি পান।
এদিকে সরকার ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দিলওয়ার বখ্তকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) নিয়োগ দেওয়া হয়েছে।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম