রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিচারপতিরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জুন ২০১৮, ০৯:৫৮আপডেট : ২৭ জুন ২০১৮, ১০:০৪

বিচারপতিদের সঙ্গে রাষ্ট্রপতি, ছবি: বাসস সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ১৮ বিচারপতি মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বঙ্গভবনের দরবার হলে বিচারপতিদের সঙ্গে এ সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রপতি নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।’
বিচার বিভাগকে ন্যায়বিচার প্রার্থীদের শেষ আশ্রয়স্থল উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন,  নতুন বিচারপতিদের নিয়োগদানের ফলে দেশের বিচার বিভাগের কার্যক্রম গতিশীল হবে। রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবরা সাক্ষাতে উপস্থিত ছিলেন।
হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগদানের পর প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন গত ৩১ মে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ১৮ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর ফলে হাইকোর্টের বিচারপতির সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম