রোহিঙ্গা নির্যাতনের দায়ীদের আইসিসিতে বিচারের পরামর্শ জাতিসংঘ বিশেষজ্ঞের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৮, ২১:৩২আপডেট : ২৭ জুন ২০১৮, ২১:৩৪

 

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্ত ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ কোর্টের (আইসিসি) উদ্যোগকে সমর্থন জানিয়েছেন  জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি। তিনি বলেন, ‘মানবাধিকার কাউন্সিলের উচিত,  আইসিসিকে সহায়তা করা। যারা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে, তাদের আইসিসির অধীনে বিচারের জন্য সুপারিশ করি।’ বুধবার (২৭ জুন) মানবাধিকার কাউন্সিলের জুন সেশনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াংহি লি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মিয়ানমার জনগণ যে সহিংসতার চক্রের শিকার হচ্ছে, সেটি বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে, যারা এই অপরাধ করেছে, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করা।’  

প্রসঙ্গত, ২০১৪ সালে মানবাধিকার কাউন্সিল ইয়াংহি লিকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী সপ্তাহে তিনি ঢাকায় আসছেন।

মানবাধিকার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আইসিসির কৌশুলি ফাতু বেনসুদা কোর্টের কাছে মিয়ানমারে সংঘটিত অপরাধের বিচার বিষয়ে একটি রুলিং চেয়েছেন। ইয়াংহি লি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৬২ সালে মিয়ানমারে সামরিক সরকার আসার পর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী নির্যাতনের শিকার হচ্ছে। তারা মিয়ানমারে শত শত বছর ধরে বসবাস করলেও তাদের নাগরিকত্ব নেই এবং স্বাধীনভাবে চলাচলের অধিকারও নেই। গত ২৫ আগস্ট তাদের ওপর নির্যাতন শুরু হলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে থেকে বাংলাদেশে প্রায় চার লাখ রোহিঙ্গা অবস্থান করছিল।

 

 

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম