আজ বাজেট পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ১০:১০আপডেট : ২৮ জুন ২০১৮, ১২:১৫

বাজেট ২০১৮-১৯ আজ বৃহস্পতিবার (২৮ জুন) জাতীয় সংসদে পাস হবে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টায় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর এই অধিবেশনেই আগামী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করা হবে। গতকাল বুধবার জাতীয় সংসদে অর্থবিল পাস হয়েছে।

নতুন বছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫দশমিক ৬ শতাংশ। নতুন বছরের এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) আকার ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা।

এর আগে গত ৭ জুলাই জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ অর্থবিলের ওপর সাধারণ আলোচনায় বুধবার সংসদকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের নেত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ছাড়া মোট ২১৮ জন সংসদ সদস্য বাজেটের ওপর আলোচনা করছেন। এ বছর জুন মাসে  ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ায় মোট ১০ দিনে ৫২ ঘণ্টা বাজেট আলোচনা হয়েছে।

তিনি জানিয়েছেন, ‘অতীতে বাজেট বাস্তবায়নে অর্থপ্রাপ্তির জন্য বিদেশি দাতাগোষ্ঠীর দিকে তাকিয়ে থাকতে হলেও বর্তমানে ৯০ শতাংশ অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে। বিএনপি সরকারের সময় বাংলাদেশের মাথাপিছু আয় ৯০০ মার্কিন ডলার থাকলেও বর্তমান সরকারের আমলে তা ১৭৫২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

এ প্রসঙ্গে বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছেন, ‘বর্তমান সরকারের মেয়াদের শেষ বাজেট হলেও আমার প্রতিটি বাজেটই জনকল্যাণকর এবং নির্বাচনমুখী। যে কারণে এই বাজেটে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনও বরাদ্দ দেওয়া হয়নি।’

উল্লেখ্য, ২০১৮-১৯ বাজেট অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ব্যক্তিগত ১২তম বাজেট হলেও এটি তার একটানা ১০ম বাজেট। অর্থমন্ত্রী মুহিত সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ৮৩-৮৪ অর্থবছরের দু’টি বাজেট উপস্থাপন করেছিলেন। 

আরও পড়ুন- বড় বাজেট বাস্তবায়নে সক্ষম নয় বাংলাদেশ

/এসআই/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী