মহাখালীতে মাদকমুক্ত সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ১৩:৫৮আপডেট : ২৮ জুন ২০১৮, ১৪:২৩

মহাখালীতে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত রাজধানীর মহাখালীতে মাদকমুক্ত সমাজ, বাংলাদেশ আয়োজিত মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে ‘রাওয়া হল’ থেকে জাহাঙ্গীর গেট মোড় পর্যন্ত এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

মহাখালীতে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত র‌্যালিতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। র‌্যালিটি সকাল ৯টায় রাওয়া হল থেকে শুরু হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত যায়। আবার সেখান থেকে ঘুরে এসে শুরুর স্থানে শেষ হয়। র‌্যালিতে মাদকবিরোধী বিভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। মহাখালীতে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

র‌্যালি শেষে রাওয়া হলে ‘দক্ষিণ এশিয়ার অবৈধ মাদক এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান। এছাড়া বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সাবেক আইজিপি ড. এম এনামুল হক, নর্থসাউথ ইউনিভারসিটির প্রফেসর ড. এমদাদুল হকসহ অনেকে।

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম