ঢাকায় জাতিসংঘ মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ০২:১০আপডেট : ০১ জুলাই ২০১৮, ০২:১৯

ঢাকায় জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৪৮ ঘণ্টার সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার (৩০ জুন) দিবাগত রাত দু’টায় তিনি ঢাকায় এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী  বিমানবন্দরে তাকে  স্বাগত জানান।

এর আগে শনিবার বিকালেই ঢাকায় এসে পৌঁছান গুতেরেসের সফরসঙ্গী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশ সফরে এসেছেন এই দুই অতিথি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তাদের দেওয়া মধ্যবর্তী মেয়াদের সহায়তা নিয়েও সরকারের সঙ্গে সংলাপ করতে আগ্রহী তারা। অন্যদিকে, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে কার্যকরী উপায় খুঁজে বের করার জন্য তাদেরকে তাগিদ দেবে বাংলাদেশ সরকার।

রবিবার ( ১ জুলাই) সকালে দুই অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন তারা। এরপর সোমবার (২ জুলাই) সকালে তারা কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে বিকালে ঢাকায় ফিরবেন।

এর আগে ২০০৮ সালে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান হিসেবে কক্সবাজার সফর করেছিলেন গুতেরেস। রোহিঙ্গা সমস্যার বিষয়ে আগে থেকেই অবহিত তিনি। 

/এসএসজেড/এমএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম