ছেলের ছবি বুকে নিয়ে হলি আর্টিজানে শাওনের মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ১৫:১৬আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৫:১৬

হোলি আর্টিজানে শাওনের মা ও ছোটভাই আব্দুল্লাহ রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার দিন সেখান থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন বেকারির স্টাফ জাকিরুল ইসলাম শাওন। ওই মাসের ৮ জুলাই পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন। আজ রবিবার (১ জুলাই) ছেলের ছবি বুকে নিয়ে হলি আর্টিজান বেকারিতে এসেছেন শাওনের মা মাকসুদা বেগম।
মাকসুদা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেটা নির্দোষ ছিল। জঙ্গি ছিল না। কিন্তু ওকে পিটাইয়া মাইরা ফালাইছে। লাশ নেওয়ার পর আমরা ওর শরীরে অসংখ্য যখমের চিহ্ন দেখেছি। আমরা গরিব মানুষ। কার কাছে বিচার চাইবো? কে এর বিচার করবো?’
মাকসুদা বেগম আরও বলেন, ‘ছেলেটার রোজগরে আমাদের সংসার চলতো। আমি পিঠা বিক্রি করি, হোলি আর্টিজানের মালিক মাসে মাসে অল্প কিছু টাকা দেয়। এতে কোনও রকমে সংসার চলে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
এসময় মাকসুদা বেগমের সঙ্গে ছিলেন তার আরেক ছেলে আব্দুল্লাহ।

/এনএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম