যাত্রী কল্যাণ সমিতির তথ্য সঠিক নয়: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ১৬:৫৯আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৭:০২

যাত্রী কল্যাণ সমিতির তথ্য সঠিক নয়: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

ঈদের আগে-পরের মোট ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত সংক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির দেওয়া সংবাদ সম্মেলনের তথ্যকে ‘সঠিক তথ্য নয়’ বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রবিবার এ মন্ত্রণালয়ের অন্তর্গত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘প্রকৃতপক্ষে বিআরটিএ’র জেলা পর্যায়ের বিভিন্ন অফিস, পুলিশ রেকর্ড এবং সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১২ জুন হতে ২৪ জুন পর্যন্ত দেশব্যাপী ১০৩ টি সড়ক দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ৩৫৫ জন আহত হন।’
এতে আরও বলা হয়, যাত্রী কল্যাণের নামে নিবন্ধনহীন এ সংগঠনটি বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আসছে। নানান পেশার সম্মানিত ব্যক্তিবর্গকে নিবন্ধনহীন এ সংগঠন কৌশলে  সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানায়। তবে সড়ক দুর্ঘটনা বিষয়ক তথ্যাদি উদ্দেশ্যমূলকভাবে বাড়িয়ে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে সংগঠনটি।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচদফা অনুশাসন বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সব স্টেক-হোল্ডারদের নিয়ে কার্যক্রম জোরদার করতে যাচ্ছে। এছাড়া এসডিজি’র লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে মন্ত্রণালয় সচেষ্ট। সড়ক-মহাসড়কের নির্মাণজনিত ত্রুটি দূর করার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতার বিকল্প নেই। সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ আরও জোরদার করা জরুরি। এরই মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে দেশের সড়ক-মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্পটগুলোতে ডিভাইডারসহ প্রশস্তকরণের কাজ প্রায় শেষ হতে চলেছে।
এ অবস্থায় সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্যকে ভুল আখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি