নূরের ওপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১২:৩৪আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৫:৫০

অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন ইংরেজি বিভাগে শিক্ষার্থী ও শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের দাবি, নূরের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচার করতে হবে।

মানববন্ধনে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব বলেন, নূর বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচার করতে হবে।

তিনি আরও বলেন, ‘বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে না করতে হুমকি ধমকি দেয়া হচ্ছিল। মানববন্ধন করতে এসেও বাধা দেওয়া হয়েছে। এমনকি শিক্ষকদেরও হুমকি ধমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্যাম্পাসের নিরাপত্তা দাবি করছি।’

অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন ইংরেজি বিভাগে শিক্ষার্থী ও শিক্ষকরা গত শনিবার (৩০ জুন) কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন করার কথা ছিল। এর কিছুক্ষণ আগে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সাধারণ ছাত্রদের ওপরও হামলা চালানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ দাবি করেছে, কোটা নিয়ে আন্দোলনকারীদের অন্তর্কলহের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা পতাকা মিছিল ও বিক্ষোভ করতে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বেশ কিছু কলেজের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছেন  আন্দোলনকারীরা। তবে মারধরের কথা অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সানি।

আরও পড়ুন:

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলা

 

/আরএআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম