কোটা সংস্কার নিয়ে কমিটি এখনও কাজ শুরু করেনি: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৪:৪৬আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৫:৫৭

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। কোটা সংস্কার নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তা এখনও কাজ শুরু করেনি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এর আগে কোটা সংস্কারের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি কাজ করছে বলে সংসদে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত চূড়ান্ত সিদ্ধান্ত সহসাই বাস্তবায়ন করা যাচ্ছে না। একটু সময় লাগবে।’

তিনি বলেন, ‘কমিটি এখনও কাজ শুরু করেনি। কোটা সংস্কারের বিষয়টি আপনারা যতটা সহজ মনে করেন কাজটা তত সহজ নয়। এটি অত্যন্ত জটিল ও কঠিন কাজ। এখন নিম্ন লেভেলে কাজ চলছে। ওপর লেভেল পর্যন্ত আসতে কিছুটা সময় লাগবে। এটি সময়সাপেক্ষ বিষয়।’

/এসআই/এসএসএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম