বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ২২:৪২আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২২:৪৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার ও জেনারেল সিংসাক সিংপাই (ছবি: সংগৃহীত) থাইল্যান্ডে মৎস্য ও নির্মাণ খাতে দক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে। তাই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ইচ্ছে পোষণ করেছেন থাইল্যান্ডের বাণিজ্য, শিল্প ও শ্রম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জেনারেল সিংসাক সিংপাই। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের কাছে এ আগ্রহ দেখান তিনি। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

মঙ্গলবার (৩ জুলাই) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সেদেশের পার্লামেন্ট বিল্ডিং-২-এ জেনারেল সিংসাক সিংপাইয়ের সঙ্গে ড. নমিতা হালদারের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি জানান, বাংলাদেশে বর্তমানে মৎস্য ও নির্মাণ খাত ছাড়াও নার্সিং, আতিথেয়তা (হোটেল ওয়ার্কার), শিল্প, কৃষি, তৈরি পোশাক খাতে প্রচুর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও আধা দক্ষ কর্মী রয়েছে। বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, তিন থেকে ছয় মাসের মধ্যে তাদের ভাষা শিখিয়ে থাইল্যান্ডে নিয়োগ দেওয়া সম্ভব।

এর আগে প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি ভিভাথানা থেংহংয়ের সঙ্গে বৈঠক করেন সচিব। এ সময় থাইল্যান্ডের শ্রম বাজারে বাংলাদেশি কর্মী নিয়োগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. নমিতা হালদার বলেন, ‘থাইল্যান্ডে আসিয়ানভুক্ত দেশের শ্রমিকদের পরই বাংলাদেশের শ্রমিক নিয়োগ হতে পারে। বাংলাদেশ বর্তমানে মৎস্য ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ, পোশাক খাত, নির্মাণ খাত, নার্সিং, কৃষি, গৃহস্থালি কাজকর্মসহ বিভিন্ন খাতে দক্ষ ও স্বল্প দক্ষ কর্মী নিয়োগে সক্ষম।’

বৈঠক দুটিতে বাংলাদেশের পক্ষে আরও ছিলেন ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনিম ও প্রথম সচিব (শ্রম) একেএম মনিরুজ্জামান।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম