রাস্তা উন্নয়নে আখ চাষিদের কাছ থেকে কর নেওয়া যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ০৯:০০আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৪:৩১

  সংসদ অধিবেশন চিনিকলের পাশের রাস্তার উন্নয়নে আখ চাষিদের কাছ থেকে কর নেওয়ার আইন বন্ধ করতে ‘সুগার (রোড ডেভেলপমেন্ট সেস) (রহিতকরণ) বিল-২০১৮’ সংসদে বিল পাস হয়েছে। পাকিস্তান আমলের ‘সুগার (রোড ডেভেলপমেন্ট সেস) অর্ডিন্যান্স-১৯৬০’ রহিতকরণে এই বিলটি পাস হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মঙ্গলবার সংসদে পাসের প্রস্তাব করলে কণ্ঠ ভোটে তা পাস হয়।

এর আগে বিলটির ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন শিল্পমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

চিনিকলের পাশের রাস্তার উন্নয়নে আখ বিক্রেতাদের কাছ থেকে কর (সেস) নেওয়ার বিধান ১৯৬০ সালে করা হয়। যে আইনটি এখনও বলবৎ রয়েছে। আইনে বলা হয়েছে, আখ বিক্রেতারা চিনিকলের পার্শ্ববর্তী রাস্তার উন্নয়নে প্রতি মণ আখের জন্য ১২ পয়সা করে কর দেবে।

বিলটি উত্থাপনের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কর্তৃক যোগাযোগ অবকাঠামোকে অগ্রাধিকার প্রদানের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক কার্যকর ও উপযোগী কর্মসূচি গ্রহণ এবং সেইগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের গ্রামীণ এলাকাসহ সব অঞ্চলের যোগাযোগ অবকাঠামো ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই প্রেক্ষাপটে, আখ বিক্রেতাদের কাছ থেকে আদায়কৃত উপকর দ্বারা চিনিকল এলাকায় আখ পরিবহনের জন্য চিনিকল কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ, উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের আবশ্যকতা নেই।’

মন্ত্রী আরও বলেন, ওই অধ্যাদেশ ও এর সংশোধন আইন ও অধ্যাদেশসমূহ রহিত হলে আখ বিক্রেতারা উপকর প্রদানের অনাবশ্যক দায় হতে অব্যাহতি পাবেন।

 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম