সংসদে আবহাওয়া বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ১৯:১২আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৯:১৭

জাতীয় সংসদ ভবন (ছবি: সাজ্জাদ হোসেন)

আবহাওয়া অধিদফতরকে আইনি কাঠামো দিতে সংসদে বিল পাস হয়েছে। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, আইনমন্ত্রী আনিসুল হক বুধবার জাতীয় সংসদে ‘আবহাওয়া বিল- ২০১৮’ উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলটির বিষয়ে বিরোধী দলের আপত্তি নিষ্পত্তি হয়। এর আগে গত ৮ এপ্রিল বিলটি সংসদে উত্থাপিত হলে তা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

পাস হওয়া বিলে বলা হয়েছে, সময়মতো সঠিক আবহাওয়া ও জলবায়ু পূর্বাভাস, আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ মোকাবিলা ও হ্রাস, জনজীবন ও সম্পদের সুরক্ষা, জলবায়ু ও সম্পদের যৌক্তিক ব্যবহারের জন্য আবহাওয়া সার্ভিস সংক্রান্ত কার্যক্রম শক্তিশালী করা প্রয়োজন। এজন্য আবহাওয়া অধিদফতর ঝড়ের পূর্বাভাস, ভূমিকম্প ও ভূমিকম্পজনিত বন্যা ও সুনামির পূর্বাভাস শনাক্ত এবং পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ, সংস্থাপন, সংরক্ষণ ও তত্ত্বাবধান করতে পারবে।

এতে বলা হয়েছে, আবহাওয়া অধিদফতরের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান জলবায়ু সংক্রান্ত কোনও প্রকার সতর্কবার্তা দিতে পারবে না। বিলে বলা হয়েছে, অধিদফতর ‘জাতীয় আবহাওয়া গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠা করতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ আবহাওয়া অধিদফতর একটি বিশেষায়িত আবহাওয়া ও জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্যপদ লাভ করে নানাবিধ সীমাবদ্ধতার মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক আবহাওয়ার তথ্য ও উপাত্ত বিশ্লেষণ এবং আবহাওয়া বিষয়ক সঠিক তথ্য সরবরাহের কাজ করলেও এখন পর্যন্ত আবহাওয়াবিষয়ক কোনও আইন প্রণীত হয়নি। এ বিষয়টি বিবেচনা করে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০১৫ সালের ২৮ মে’র বৈঠকে আবহাওয়া বিষয়ক আইন প্রণয়নের সুপারিশ করা হয়।

/ইএইচএস/ওআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম