‘নেপালের চেয়ে সোমালিয়া থেকে বেশি আমদানি লজ্জার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৬:৪০আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২০:৩০




এমএ মান্নান (ফাইল ছবি)

প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে দূরবর্তী দেশ থেকে বেশি আমদানির সমালোচনা করেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান। তিনি বলেন, ‘এটি লজ্জার বিষয় যে আমরা নেপালের চেয়ে সোমালিয়া থেকে বেশি আমদানি করি।’ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে ‘বেল্ট ও রোড উদ্যোগ’ ও ‘বিবিআইএন’-এর গুরুত্ব সম্পর্কিত দুদিনব্যাপী এক আঞ্চলিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কেন নিজেদের মধ্যে বাণিজ্য করি না? আমাদের মধ্যে অবিশ্বাস ও ভয় আছে। এগুলো আমাদের দূর করতে হবে। কারণ, এর ফলে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’
ভারতের অশুল্ক বাধা বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে এগুলো দূর করার জন্য আলোচনা করছি। শুধু ঘোষণা দিলেই হবে না, কাস্টমস, অশুল্ক বাধা, আমলাতান্ত্রিক জটিলতা দূর করার জন্য আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’
চীনের বেল্ট ও রোড উদ্যোগ প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি এটি আমাদের জন্য ভালো হবে।’ তিনি বলেন, ‘ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই কেউ লাভ আশা করে না। বরং বছর শেষে ব্যালেন্সশিট মিলিয়ে দেখে কে কত পেলো।’
মোহাম্মাদ আব্দুল মান্নান বলেন, ‘চীন আমাদের থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে ও আমাদের কৌশল হচ্ছে আমরা বৃহৎ পরিসরে জিনিসটি দেখছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’
চীনের কাছ থেকে বাংলাদেশ অতিরিক্ত ঋণ নেওয়া প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি না চাই তবে কেউ আমাকে টাকা দিতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকার ঋণ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। আমরা তখনই ঋণ নিই, যখন প্রয়োজন হয়।’
কোনও পক্ষের নাম উল্লেখ না করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘নাম বলতে চাই না, এমন একটি জায়গা থেকে ঋণ নেওয়ার পরিবর্তে আমি এআইআইবি (এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক) বা ভারত সরকারের কাছ থেকে ঋণ নিতে বেশি পছন্দ করবো।’
অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ যদি ক্রমাগত অর্থনৈতিকভাবে কার্যকরী নয়, এমন প্রকল্পের জন্য ঋণ নিতে থাকে, তবে এটি ঋণগ্রস্ত দেশ হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘আমরা যদি পাঁচ বিলিয়ন ডলার খরচ করে পদ্মার ওপর রেল লাইন বানাই, তবে এটি শ্বেতহস্তিতে পরিণত হবে।’

/এসএসজেড/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম