না. গঞ্জে শ্রমজীবী নারীদের জন্য হোস্টেল করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৮:৪০আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৮:৪৩



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারায়ণগঞ্জে শ্রম অধিদফতরের শূন্য দশমিক ৫৫ একর নিজস্ব জমিতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ৭০০ শ্রমজীবী নারীর জন্য নয় তলাবিশিষ্ট হোস্টেল নির্মাণ করছে সরকার। শনিবার (০৭ জুলাই) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো.মুজিবুল হক নারায়ণগঞ্জ বন্দরের রাজবাড়ী এলাকায় মহিলা শ্রমজীবী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নয় তলাবিশিষ্ট এ হোস্টেলে ৫ শয্যার হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কেন্দ্রও থাকবে। শ্রম অধিদফতর ও সেনাকল্যাণ সংস্থা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। ২০২০ সালের ডিসেম্বর নাগাদ হোস্টেলের নির্মাণ কাজ শেষ হবে।
এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু ও সামাজিক মান সম্মত আবাসিক পরিবেশ সুনিশ্চিত করা, সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে বসবাসরত মহিলা শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আধুনিক ও উন্নত শ্রম কল্যাণ সুবিধাদি সুনিশ্চিত করা, বিদ্যমান শ্রম কল্যাণ কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা, শ্রমিক প্রশিক্ষণ, পরিবার পরিকল্পনা সেবা ও অন্যান্য সেবার আধুনিক ও শক্তিশালী করা। এটি হবে ৭০০ জন কর্মজীবী মহিলা শ্রমিকের জন্য স্বল্প ব্যয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন।
এছাড়া কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের অধিকার নিশ্চিতে ও সচেতনতা বৃদ্ধিতে শ্রম কল্যাণ কেন্দ্রে সময়োপযোগী প্রশিক্ষণ এবং ওয়ার্কশপ সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা এবং সংশ্লিষ্ট অঞ্চলের শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক প্রতিনিধি ও মহিলা শ্রমিকদের জন্য তথ্য প্রযুক্তি সম্বলিত জ্ঞান বৃদ্ধিতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে শ্রম প্রতিমন্ত্রী কাঠপট্টি মাঠে বিকেএমইএ-এর সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উদ্যোগে আয়োজিত মালিক- শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম