তিস্তা ইস্যু নির্বাচনে কোনও সমস্যা নয়: এইচ টি ইমাম

রঞ্জন বসু, দিল্লি
০৭ জুলাই ২০১৮, ২১:৩৯আপডেট : ০৭ জুলাই ২০১৮, ২২:০১

এইচ টি ইমাম (ছবি-ইন্টারনেট থেকে) তিস্তা নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হওয়া না-হওয়ার বিষয়টি নির্বাচনে আওয়ামী লীগের জন্য কোনও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
শনিবার (৭ জুলাই) দুপুরে দিল্লির গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এইচ টি ইমাম বলেন, ‘এবারের নির্বাচনে বিরোধীরা নিশ্চয় বলার চেষ্টা করবে শেখ হাসিনার সরকার তো তিস্তা চুক্তিও করাতে পারলো না, ভারত কিছুই দিলো না ইত্যাদি। আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই, তিস্তা এখন আর তেমন কোনও বড় সমস্যা নয়।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একটা কথা খুব বলেন, আমরা হলাম নদীর ভাঁটির দেশ। পানি এখানে ঠিকই আসবে, আসতে বাধ্য। একটা নদীকে কেউ মুছে দিতে পারবে না, আর তাই আজ হোক, কাল হোক, পানির ভাগাভাগি নিয়েও চুক্তি ঠিকই হবে।’
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আসলে দুটো প্রতিবেশী দেশের মধ্যে সদিচ্ছা আর সঠিক দৃষ্টিভঙ্গি (অ্যাটিচিউড) থাকলে যেকোনও বড় সমস্যাই মিটিয়ে ফেলা যায়। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের মৃত্যু কিংবা ফেন্সিডিল পাচারের রমরমা নিয়ে একসময় হইচই কম হয়নি। কিন্তু এখন সীমান্তে মৃত্যুও প্রায় শূন্যে নেমে এসেছে,ভারতের দিকে ফেন্সিডিল বানানোর করাখানাগুলো বন্ধ হওয়াতে পাচারও থেমে গেছে। তাই আমাদের কোনও সন্দেহ নেই তিস্তারও একদিন সুরাহা হবে!’
রীতিমতো আত্মবিশ্বাসের সুরে এইচ টি ইমাম বলেন, ‘ফলে তিস্তা নিয়ে বিরোধীদের যা খুশি বলতে দিন, ওতে নির্বাচনে আমাদের কোনও সমস্যা হবে না।’
কট্টর ইসলামপন্থী হেফাজতে ইসলামের চাপের কাছে আওয়ামী লীগ সরকার নতি স্বীকার করেছে— এই অভিযোগের মুখে পড়তে হয়ে এইচ টি ইমামকে।
তবে তিনি অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেননি। এইচ টি ইমাম বলেন, ‘দেখুন, হেফাজতের সমর্থকের সংখ্যা কত বেশি! দেশজুড়ে লাখ লাখ কওমি মাদ্রাসার অগণিত ছাত্র এই সংগঠনের সঙ্গে যুক্ত, কাজেই বলপ্রয়োগ করে তাদের সঙ্গে ডিল করা যাবে না, তাতে হিতে বিপরীত হয়ে যাবে। আমরা তাই ‘ফোর্স’ দিয়ে নয়, বরং কৌশলের সঙ্গে (ট্যাক্টফুলি) হেফাজতের সঙ্গে ডিল করছি।’ তিনি দাবি করেন, এখন তার সুফলও মিলতে শুরু করেছে।কওমি মাদ্রাসার বহু ছাত্রও এখন আওয়ামী লীগকে সমর্থন করতে শুরু করেছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম