প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ জুলাই সোহরাওয়ার্দীতে গণসংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ১৫:২২আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৭:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) দেশের সামগ্রিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা দেওয়া হবে এবং এই সংবর্ধনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সর্ববৃহৎ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (৮ জুলাই) দুপুরে তিনি বলেছেন, ‘২১ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনায় স্মরণকালের সর্ববৃহৎ একটা সমাবেশ করতে পারবো আমরা।’

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকার আশপাশের জেলার নেতাদের আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

তিনি জানান, ২১ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দলীয় প্রধান শেখ হাসিনার অর্জনের কারণে আমরা আগামী ২১ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাকে গণসংবর্ধনা দেবো। অর্জনগুলোর মধ্যে একটা হচ্ছে- বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছে, এ শুভযাত্রার যিনি অধিনায়ক, তার নেতৃত্বে বাংলাদেশে আজ এ উন্নয়ন সম্ভব হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আজ মহাকাশে। এটাও আমাদের একটা বড় অর্জন। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের।’

তিনি আরও জানান, আমরা এ অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ করবো। গণসংবর্ধনার সাজসজ্জা ও প্যান্ডেলের জন্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে দায়িত্ব দিয়েছিলাম। তারা তাদের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন।

সভায় ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আবদুল মতিন খসরু; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী; তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া; কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও রিয়াজুল কবির কাওছার; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম