সিটি করপোরেশনগুলোর হোল্ডিং ট্যাক্স বাকি ৭২৮ কোটি ৭৬ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ১৬:৩৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৬:৩৯





সংসদ অধিবেশন দেশের সিটি করপোরেশনগুলোর বকেয়া হোল্ডিং ট্যাক্স ৭২৮ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৩৪৬ টাকা বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রবিবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের তথ্য অনুযায়ী, ১১ সিটি করপোরেশনের মধ্যে সব থেকে বেশি হোল্ডি ট্যাক্স বকেয়া রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এই সিটির বকেয়া হোল্ডিং ট্যাক্স ২৪০ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৮৬১ টাকা। সব থেকে কম হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে কুমিল্লা সিটি করপোরশেনের। এখানে বকেয়া হোল্ডিং ট্যাক্স ৯৭ লাখ ৯১ হাজার ৭১১ টাকা। এছাড়া অন্য সিটিগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ‍সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯৭ কোটি, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৪২৩ টাকা, রাজশাহী সিটির ৮ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৭৬ টাকা, খুলনা সিটির ৬৬ কোটি ৮৫ হাজার ৯ হাজার ৪৫০ টাকা, সিলেট সিটির ৩২ কোটি ৬১ লাখ ২১ হাজার ৮২৭ টাকা, বরিশাল সিটির ৯ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৭৬১ টাকা, নারায়ণগঞ্জ সিটির ২০ কোটি ৭৯ লাখ ৩ হাজার ২৩০ টাকা, রংপুর সিটির ১০ কোটি ৫১ লাখ ৮২ হাজার ১৫০ টাকা এবং গাজীপুর সিটির ৩৭ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ৯৫৭ টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রীর অনুপস্থিতিতে সবরায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সংসদে প্রশ্নের জবাব দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম