দেশি-বিদেশি জাহাজ ও নৌযানকে সেবা দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ২০:২৩আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২০:২৭

সমঝোতা চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ অনেকে (ছবি: সংগৃহীত) বাংলাদেশের জলসীমায় সাগর ও নদীতে অবস্থানরত দেশি-বিদেশি জাহাজ ও নৌযানকে উপগ্রহ সেবা দেবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’। এর মাধ্যমে আবহাওয়ার সঠিক তথ্যসহ বিভিন্ন জরুরি তথ্য সেবা পাবে দেশের সাগর ও নদীতে ভাসমান সব জাহাজ ও নৌযান। পুরনো ওয়্যারলেসের পরিবর্তে জাহাজগুলো পাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা। স্থলভাগের সঙ্গে থাকবে ২৪ ঘণ্টা যোগাযোগ। এমনকি সরাসরি টেলিভিশন দেখার সুযোগও মিলবে নৌযানে।

রবিবার (৮ জুলাই) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তিপত্র (এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

তথ্যসেবা দেওয়ার লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে প্রথমবার এমওইউ স্বাক্ষর করলো বিসিএসসিএল। পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার সঙ্গেও তারা এমওইউ স্বাক্ষর করবে বলে জানা যায়।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদী ও সমুদ্রপথে চলমান জাহাজগুলোতে উচ্চগতির টেলিযোগাযোগ সেবা না থাকায় সেখানে টেলিফোন, ইন্টারনেট, টেলিভিশন টেলিযোগাযোগের অন্যান্য সুবিধা পাওয়া যাচ্ছে না। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার অধীনস্থ বন্দর, ফেরিঘাট, জাহাজ ও অন্যান্য স্থাপনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে প্রয়োজনীয় সেবাদান করবে বিসিএসসিএল।

ফলে বাংলাদেশের সমুদ্র ও স্থানীয় নদী চ্যানলেগুলোতে থাকা জাহাজগুলো স্থলভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, দ্রুতগতির ইন্টারনেট সেবাগ্রহণ ও টেলিভিশন প্রদর্শন করতে পারবে। এর মাধ্যমে নৌযানের নিরাপত্তা, অত্যাধুনিক ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি টেলিযোগাযোগের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে জাহাজে নাবিক ও যাত্রীরা সার্বক্ষণিক টেলিযোগাযোগের সুবিধা পাবেন।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের