পিলখানায় বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৩:৫৪আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৪:২৭

পিলখানায় বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন শুরু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সোমবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিজিবির সদর দফতর পিলখানায় এ সম্মেলন শুরু হয়। আগামী ১২ জুলাই এ সীমান্ত সম্মেলন শেষ হবে। ইয়াবা পাচার প্রতিরোধসহ অবৈধ মাদকদ্রব্য পাচার বন্ধসহ বেশ কিছু এজেন্ডা নিয়ে এ সীমান্ত সম্মেলন হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি’র সদর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল সাড়ে ৯টায় বিজিবির সদর দফতর পিলখানায় বিজিবি ও মিয়ানমারের বিজিপির সিনিয়র পর্যায়ে চার দিনব্যাপী এ সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ১১ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল এ সীমান্ত সম্মেলনে যোগ দিয়েছেন। মিয়ানমার প্রতিনিধিদলে মিয়ানমার পুলিশ ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। অন্যদিকে, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা রয়েছেন।

সীমান্ত সম্মেলনে এবারের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ইয়াবাসহ অবৈধ মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনী কর্তৃক ফায়ারিং বন্ধ, মিয়ানমার নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকানো, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ও ড্রোন চলাচল বন্ধ, শূন্য লাইন থেকে মাইন ও আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) অপসারণ, বর্ডার লিয়াজোঁ অফিস স্থাপন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রমের কারণে আটক ও কারাভোগের পর নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নেওয়া, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজ বাস্তবায়ন এবং সীমান্তে নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।

সীমান্ত সম্মেলন শেষে আগামী ১২ জুলাই সকাল ৯টায় যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে এবং একই দিনে মিয়ানমার প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

/জেইউ/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম