নতুন কৃষি নীতিতে যুক্ত হচ্ছে ন্যানো প্রযুক্তির ব্যবহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৫:৩৪আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৫:৩৬

মন্ত্রিপরিষদ সভা (ছবি-ফোকাস বাংলা)

নতুন কৃষি নীতিতে ফসলের রোগ নির্ণয় ও গুণাগুণ পর্যালোচনার জন্য ন্যানো প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাতীয় কৃষি নীতির লক্ষ্য হচ্ছে নিরাপদ ও লাভজনক কৃষি নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষতার সঙ্গে প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করা। এজন্য নতুন কৃষি নীতিতে ফসলের রোগ নির্ণয় ও গুণাগুণ পর্যালোচনা করতে ন্যানো প্রযুক্তি ব্যবহারের জন্য বলা হয়েছে।’   

সোমবার (৯ জুলাই) সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় নতুন মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভার শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, বাংলাদেশ কৃষি নীতি ২০১৮- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৩ সালের কৃষি নীতিকে হালনাগাদ করে নতুন কৃষি নীতি-২০১৮ প্রণীত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নতুন কৃষি নীতিকে আগের চেয়ে সমৃদ্ধ করা হয়েছে। আগে ১৮টি অধ্যাদেশ ছিল, সেটিকে বাড়িয়ে ২২টি অধ্যাদেশ করা হয়েছে। নতুন কৃষি নীতিতে ১০৬টি অনুচ্ছেদ রাখা হয়েছে। এছাড়াও পাট, তিল ও তিশিকে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও প্রধানমন্ত্রী সমবায়ভিত্তিক কৃষি খামারকেও জাতীয় কৃষি নীতি ২০১৮- এর খসড়ায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।’  

 

/এসআই/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম