সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। রাজধানীর স্কয়ার হাসপাতালে মঙ্গলবার (১০ জুলাই) সকাল ১০টায় তার অপারেশন শুরু হয়ে বেলা ১২টায় সফলভাবে শেষ হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মাইদুল ইসলাম বলেন, ‘মন্ত্রী (রাশেদ খান মেনন) বলেছেন "আমার জ্ঞান আছে, আমি ভালো আছি। আমি সবার অভূতপূর্ব ভালোবাসায় অভিভূত।"
গত ৫ জুলাই সকালে প্রাতভ্রমণের সময় পা পিছলে পড়ে গিয়ে বাম পায়ের হিপ জয়েন্টের হার ভেঙে গেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় রাশেদ খান মেননকে।








