বেপরোয়া পথচারীও সড়ক দুর্ঘটনার কারণ: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ১৮:২১আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:১৯



ওবায়দুল কাদের (ফাইল ছবি) সব সড়ক দুর্ঘটনাই রাস্তার জন্য না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাস্তা ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। এখানে শুধু বেপরোয়া ড্রাইভার দায়ী নয়, বেপরোয়া পথচারীও অনেক সময় দুর্ঘটনার কারণ।’ মঙ্গলবার (১০ জুলাই) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কিছুক্ষণ আগে আসছিলাম, দুটি পয়েন্টে দেখলাম হঠাৎ করে একদল তরুণ রাস্তায় নেমে গেছে। গাড়ি তো চলছে। এখন কেউ যদি গাড়ির চাকার নিচে পিষ্ট হয়, কে দায়ী হবে? তার পরপরই দেখতে পেলাম, একটি মেয়ে রাস্তা পার হচ্ছে মোবাইলে কথা বলতে বলতে। গাড়ি চলমান। অনেক কষ্টে থামাতে হলো। চলমান গাড়ি যদি তাকে চাপা দেয়, কে দায়ী হবে? গাড়িতে চড়ে দিগ্বিজয়ী আলেকজান্ডার অনেক সময় ড্রাইভার হয়ে যান, আপনি জানালা পথ দিয়ে আপনার হাতটাকে প্রসারিত করলেন আনন্দে, তখন আরেকটা গাড়ি এসে আপনার হাতটা নিয়ে গেলো। কে দায়ী হবে?’

ভারতে প্রতি ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয় উল্লেখ করে পরিবহনমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমাদের দেশে এশিয়ার মধ্যে তুলনামূলকভাবে যেভাবে বলা হয়, সেটা সত্য নয়।’

যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একটা ভুয়া জনকল্যাণ সমিতি বাংলাদেশে আছে। যাদের কোনও রেজিস্ট্রেশন নেই। সাম্প্রদায়িক রাজনীতি করেন, এ রকম একজন লোক সংগঠনের নেতৃত্ব দেন। সময়ে সময়ে তাকে মতলবি মহল আশ্রয় প্রশ্রয় দেয়। আমি দেখি সমাজের অনেক বিশিষ্টজনও এই লোকটির সংবাদ সম্মেলনে এসে হাজির হন।’

ওবায়দুল কাদের বলেন, ‘মনগড়া একটা তথ্য প্রকাশ করে। পুলিশ ও সংবাদপত্রের রিপোর্টে যেখানে গত ঈদের সময় মোট ৪২, এরপর ৪২, ৮৪ জন সেখানে দাঁড় করিয়েছে মনগড়া রিপোর্ট। ঈদের সময় ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। এগুলো একেবারে মনগড়া তথ্য। মনগড়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা মোটেই উচিত নয়।

/ইএইচএস/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম