ভারত-বাংলাদেশ সীমান্তে কোনও সমস্যা নেই: রাজনাথ সিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১২:২০আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৩:৩২

সচিবালয়ে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক
ভারত-বাংলাদেশ সীমান্তে কোনও সমস্যা নেই বলে মন্তব্য করেছেন সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার (১৫ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, বৈঠকে সীমান্তসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে।
সচিবালয়ে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয় এবং বৈঠক শেষ হয় বেলা ১২টায়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠকে দুই দেশের প্রতিনিধিত্ব করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এটি নিয়মিত বৈঠক। ২০১৬ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সন্ধ্যায় শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায়  তিনদিনের সফরে  ঢাকায় এসেছেন। শনিবার (১৪ জুলাই) সকাল ১০টায় রাজনাথ সিং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি যমুনা ফিউচার পার্কে একটি নতুন, আধুনিক ও সমন্বিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে তিনি বিশেষ বিমানে রাজশাহী সফর করেন এবং যৌথভাবে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করেন। বৈঠক শেষে রবিবার দুপুরে দেশে ফেরেন তিনি।

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম