কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মুক্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ১৫:৫৬আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:৫৮

কোটা সংস্কারের দাবিতে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মৌন মানববন্ধন কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমানসহ গ্রেফতার হওয়া সব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মৌন মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এই মানববন্ধনে অংশ নেন তারা।

মুখে কালো কাপড় বেধে এই মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। কোনও বক্তব্য ছাড়ায় তারা মানববন্ধন শেষ করেন।

জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন,‘ আমরা প্রশাসনের নিরব ভূমিকা দেখে বাকরুদ্ধ।বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী রাষ্ট্র বা কারও দ্বারা নির্যাতনের শিকার হলে যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের পাশে দাঁড়ানোর কথা।সেখানে আমরা দেখতে পাচ্ছি এসব বিষয়ে নিরব ভূমিকা রাখছে প্রশাসন।’

আরেক শিক্ষার্থী বলেন,‘ আমরা মশিউরকে ছাড়া ক্লাসে ফিরবো না। মশিউরসহ অন্যান্য নেতাদের মুক্তি চাই । মশিউর কোনও অন্যায় করেননি । তাহলে কেন মশিউরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে?’

সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউরের মুক্তির দাবিতে তার বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম