বঙ্গবন্ধুকে গোটা বিশ্বের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: রাজনাথ সিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৬:৫৯আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৭:৩৯

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজনাথ সিংয়ের শ্রদ্ধা নিবেদন (ছবি: পিআইডি) ‘বঙ্গবন্ধুকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কেবল বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ রবিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে পরিদর্শন বইয়ে এ কথা লেখেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও লেখেন, ‘বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

তিন দিনের বাংলাদেশ সফরে আসা রাজনাথ সিং সকালে রাজধানীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

রাজনাথ সিং শোক বইয়ে লেখেন, ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করে অত্যন্ত আবেগাপ্লুত হয়েছি।’
পরিদর্শন শেষে টুইটারেও তিনি গভীর শ্রদ্ধার অনুভূতি ব্যক্ত করেন। টুইটারে তিনি লেখেন, ‘বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছি এবং বাংলাদেশের জাতির পিতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধা জানিয়েছি। তিনি ও তার পরিবারের সদস্যদের শহীদ হওয়ার স্থানটি দেখে গভীরভাবে বিচলিত হয়েছি। বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

সূত্র: বাসস

/জেইউ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম