হাইটেক পার্ক নির্মাণে আগ্রহী করতে বিদেশে সেমিনারের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৭:০৪আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৭:০৭

সংসদীয় কমিটির বৈঠক হাইটেক পার্কের বিষয়ে প্রবাসী সিলেটি উদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে বিদেশে সেমিনার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। লন্ডন ও নিউ ইয়র্কে পৃথক তিনটি সেমিনার করার পাশাপাশি সেমিনারের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও উন্নতমানের বুকলেট ব্রুশিয়ার প্রস্তুতেরও সুপারিশ কমিটি। রবিবার (১৫ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে হাইটেক পার্ক অথরিটিকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে সিলেট হাইটেক পার্কের কার্যক্রম সম্পর্কে সিলেট চেম্বার অব কমার্সকে জানানোর সুপারিশ করা হয়। সিলেট হাইটেক পার্ক প্রকল্পের কাজ মানসম্মত ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করে।
এছাড়া দেশের প্রতিটি জেলায় একটি করে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের জন্য জমি সংস্থানের বিষয়ে আসন্ন জেলা প্রশাসক সম্মেলনে তুলে ধরার সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হোসনে আরা লুৎফা ডালিয়া এবং বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বৈঠকে অংশ নেন। এছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, সিলেট হাইটেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী