ফুড গ্রেডেড প্যাকেটে ওএমএস এর আটা বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১৫:২২আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৫:২৮

ফুড গ্রেডেড প্যাকেটে ওএমএস এর আটা বিক্রি শুরু খাদ্য মন্ত্রণালয়ের ইনোভেশন আইডিয়ার মাধ্যমে সাধারণ ভোক্তাদের জন্য ফুড গ্রেডেড প্যাকেটের মাধ্যমে ওএমএস এর আটা বিক্রির পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদ মঙ্গলবার (১৭ জুলাই) সচিবালয়ে ফুড গ্রেডেড প্যাকেটজাত ওএমএস আটা বিক্রির প্রকল্পের উদ্বোধন করেন।

সচিব জানান, ‘প্রাথমিকভাবে দুই কেজি প্যাকেটের আটা ৪২ টাকা করে সচিবালয়ে বিক্রি শুরু করেছে সচিবালয় সমবায় সমিতি। পরে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।’

খাদ্য সচিব বলেন, ‘আগে বাজারে ৩০/৩২ টাকা কেজিতে আটা কিনতেন, ওএমএসের খোলা আটা কিনতেন ১৮ টাকায়। তবে দুই কেজির এই আটা পাওয়া যাবে মাত্র ৪২ টাকায়।’

তিনি বলেন, ‘গুণগত মান নিশ্চিত করতে আমরা সরকারের ইনোভেটিভ আইডিয়া নিয়ে মানসম্মত এই আটা দিচ্ছি। আগে খোলা আটা বিক্রি হওয়ায় ধুলোবালি পড়তো। এতে অপরিচ্ছন্ন ও দুষিত হওয়ার আশঙ্কা ছিল। এখন প্যাকেটটি ফুড গ্রেডেড, নষ্ট হবে না। এ আটা ৪৫ দিন পর্যন্ত ইনটেক রাখা যাবে এবং বহন করাও সহজ। আর প্যাকেটজাত হওয়ায় লাইনে দাঁড়ালে বেশি সময় লাগবে না।’

সচিব আরও বলেন, ‘খাদ্যের বিষয়টি প্রাইভেট সেক্টরের হওয়ায় অধিক লোকের কাছে বিক্রি করে অধিক মুনাফা লাভ করে। সরকারের পক্ষে সবার জন্য স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ সম্ভবও না। তবে সরকারের পক্ষে যতো লোকের কাছে পৌঁছানো সম্ভব সেটা বাজারের চেয়ে সূলভ মূল্যে দেওয়া হবে। সাশ্রয়ী মূল্যে আটা পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যগত দিকটিও নিশ্চিত করা যাবে। জনবান্ধব, পরিচ্ছন্ন, মানসম্মত ও সঠিক ওজনের নিশ্চয়তা দিয়ে ওএমএস আটা সরবরাহ করা হচ্ছে।’

খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন- ভাতা আমরা দেবো, কাজ আপনাদের করতে হবে: প্রধানমন্ত্রী

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম