আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ০০:১০আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৪:৩৫

আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু আজ (বুধবার, ১৮ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। চলবে ২৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জুলাই বৃহস্পতিবার গণভবনের লেকে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছুল আলম মণ্ডল জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ জুলাই বুধবার সকাল আটটায় মৎস্য ভবন থেকে র‌্যালি বের হবে। বুধবার সকাল ১১টায় মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

সচিব জানান, ২০ জুলাই ময়মনসিংহের মৎস্য গবেষণা কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এবং এই কেন্দ্রের পাঁচটি উপকেন্দ্রে তিন দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। এদিন দেশব্যাপী মৎস্য খাতের উন্নয়ন বিষয়ক তথ্য ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।

২১ জুলাই বঙ্গভবনের লেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং ২২ জুলাই জাতীয় সংসদ ভবনের লেকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পোনা মাছ অবমুক্ত করবেন।

২৩ জুলাই ‘বাংলাদেশ ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার: পটেনশিয়ালস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্টস/ ব্লু ইকনোমি’ শীর্ষক সেমিনার ছাড়াও ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণসহ সেমিনার অনুষ্ঠিত হবে।

২৪ জুলাই সমাপনী দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পুরস্কার ২০১৮’ প্রদান করবেন মৎস্য মন্ত্রী।

/এসআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম