কুড়িগ্রামে উপ-নির্বাচন: এমপিভুক্ত প্রতিষ্ঠান থেকে নির্বাচনি কর্মকর্তা নিয়োগে জাপার আপত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১২:৪৭আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১২:৫৮

জাতীয় পার্টি কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসারসহ অন্য কোনও নির্বাচনি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার বিরোধিতা করেছে জাতীয় পার্টি। তারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সব পর্যায় নির্বাচনি কর্মকর্তা হিসেবে কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়ার দাবি করেছে।

বুধবার (১৮ জুলাই) পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি করেন।

জাতীয় পার্টি লিখিত আবেদনে বলেছে, এসব কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলে নির্বাচন কোনও অবস্থাতেই নিরপেক্ষ হবে না।

আগামী ২৫ জুলাই এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ জুলাই নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে আওয়ামী লীগ মনোনীত এমএ মতিন ও জাতীয় পার্টি মনোনীত অধ্যাপক ডা. আককাছ আলী সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মাঈদুল ইসলামের মৃত্যুর কারণে গত ১০ মে এই আসনটি শূন্য হয়।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম