প্রমাণ পেলে এমপি বদিকেও ছাড়া হবে না: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১৪:৩৬আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৬:৪৩

শিল্পমন্ত্রীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে যে বা যারাই জড়িত, কাউকে ছাড়া হবে না। কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘প্রমাণ পেলে তাকেও ছাড়া হবে না।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে যারা ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করছে, তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার (১৮ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী আমীর হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকটি সকাল ১১টায় শুরু হয়ে বেলা একটায় শেষ হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘খুন, ধর্ষণসহ সব ধরনের অপরাধই কমে আসছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। বিভিন্ন বাহিনীর তৎপরতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতি হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে যে বিশেষ অভিযান চলছে, এ অভিযানে ২৫ হাজার ৫৭৫টি মামলা হয়েছে। অভিযানে ৩৭ হাজার ২২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কেবল মাদক বহনকারীদেরই নয়, মাদক সরবরাহকারী, অর্থ লগ্নিকারী ও সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করা হয়েছে। যে কারণে এই অভিযান ফলপ্রসূভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন,‘বর্তমানে দেশের কারাগারগুলোতে ৮৯ হাজার ৫৮৯ জন বন্দি রয়েছে। এরমধ্যে ৪২ ভাগ বন্দি মাদক অভিযানে গ্রেফতার হয়েছে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘মাদক পাচার প্রতিরোধে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সতর্ক অবস্থানে রয়েছে। তারপরেও মিয়ানমার সীমান্তসহ যেসব পথে মাদক আসে, সেসব পথে মাদক আসা প্রতিরোধ করার জন্য বিজিবির সঙ্গে অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করবে। বুধবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর দেশে দুটি জঙ্গি হামলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এসব আক্রমণের সঙ্গে যেসব জঙ্গি জড়িত ছিল,তাদের গ্রেফতার করা হয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর হোসেন আমু বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আসন্ন তিন সিটির নির্বাচনও যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।’ মন্ত্রী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে যারা ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করছে, তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।’
মাদকবিরোধী অভিযান কতদিন চলতে পারে, এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে।’
সাংবাদিকদের আরেকটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মাদক ব্যবসায় যে বা যারাই জড়িত, কাউকেই ছাড়া হবে না।’ মাদক ব্যবসার সঙ্গে কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির জড়িত থাকার প্রসঙ্গটি উত্থাপন করলে শিল্পমন্ত্রী বলেন, ‘প্রমাণ পেলে তাকেও ছাড়া হবে না।’

রাজশাহীতে মঙ্গলবার বিএনপির মেয়র প্রার্থীর মিছিলে ককটেল হামলার বিষয়ে প্রশ্ন করলে শিল্পমন্ত্রী বলেন,‘নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। তবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নিয়েছে সেটাই দেখার বিষয়।’

/জেইউ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম