কোটা পর্যালোচনা কমিটির মেয়াদ বেড়েছে ৯০ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ২১:৫৭আপডেট : ২০ জুলাই ২০১৮, ১১:৩১





জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা কমিটির মেয়াদ ১৫ দিনের জায়গায় আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৯ জুলাই) এ বিষয়ে আদেশ জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ এ আদেশে স্বাক্ষর করেন।


এর আগে গত ২ জুন সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা করার জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। ওই কমিটিতে সাত জন শীর্ষ সরকারি কর্মকর্তাকে সদস্য করা হয়। কমিটি গঠনের দিন থেকে ১৫ কর্মদিবস অর্থাৎ ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।
প্রসঙ্গত, বর্তমানে সরকারি চাকরির কোটার বিন্যাস হচ্ছে- মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ (ছেলে-মেয়ে ও নাতি-নাতনি), নারী ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ। এই মোট ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে এক শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে।
এই কোটা ১০ শতাংশে কমিয়ে আনার দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন গড়ে তোলে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল সংসদে বলেছিলেন— ‘কোটা পদ্ধতিই থাকবে না ।’ পরে অবশ্য জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান যে, আদালতের নির্দেশ থাকায় কোটা পদ্ধতি বাতিল করা সম্ভব নয়।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম