বেশিরভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হয়: কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ০৪:৩৯আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:৫১

এএইচ মাহমুদ আলী (ছবি: সংগৃহীত) দেশের বেশিরভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোটা সংস্কার আন্দোলন বিষয়ে কূটনীতিকদের জানাতে গিয়ে একথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রী কূটনীতিকদের জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় আক্রমণ করেছে এবং সহিংসতা করেছে। এই আন্দোলন দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামাতের ষড়যন্ত্রের একটি অংশ। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সব ধরনের লোকদের সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করার জন্য ১৯৭২ সালে কোটা পদ্ধতি চালু করা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেধা তালিকা থেকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থাকার পরেও একটি চক্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও অরাজকতা সৃষ্টি করছে।
আলোচনার একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কয়েকজন কূটনীতিকের কোটা সংস্কার বিষয়ে করা মন্তব্যের বিষয়ে হতাশা প্রকাশ করেন।

/এসএসজেড/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম