রেলওয়ে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে বিদেশ যেতে চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৯:৪২আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৯:৪৫





সংসদীয় কমিটির বৈঠক

রেলওয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে এমন দেশে শিক্ষা সফর করতে চায় রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বাংলাদেশে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে কমিটি এ সফর করতে চায়। এ জন্য সফরের ব্যবস্থা করতে রেলপথ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
রবিবার (২২ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, রেলওয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে এমন দেশ হিসেবে চীন ও যুক্তরাজ্যের নাম প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে রেলওয়ের বেদখল থাকা জমি দ্রুত উদ্ধার করার কার্যক্রম আরও ত্বরান্বিত করতেও সুপারিশ করা হয়।
এছাড়া কমিটি রেলওয়ের আয় বাড়ানোর লক্ষ্যে অব্যবহৃত পাবলিক প্রাইভেট পাটনারশিপ (পিপিপি) বা যৌথ মালিকায় দ্রুত অবকাঠামো নির্মাণের সুপারিশ করা হয়েছে।
ঢাকার ফুলবাড়িয়ার আনন্দবাজার এলাকায় ২ একর ৮৭ শতাংশ রেলভূমিতে আইকন ভবন নির্মাণের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।


বৈঠকে কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে হওয়া বৈঠকে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, কমিটির সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা ও ইয়াসিন আলী অংশ নেন।

 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম