প্রধানমন্ত্রীর সামনেই জেলার সড়কের বেহাল দশার কথা তুলে ধরলেন মুন্সীগঞ্জের ডিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৮, ২০:৪৪আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২১:২৯

নারী ডিসিদের সঙ্গে ফটো সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি: ফোকাস বাংলা)

মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই জেলার সড়কের বেহাল দশা নিয়ে কথা বললেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক শায়লা ফারজানা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন,মুন্সীগঞ্জ রাজধানীর কাছের একটি জেলা। ঢাকা থেকে এর দূরত্ব ২৬ কিলোমিটার। কিন্তু মুন্সীগঞ্জের সড়কের অবস্থা খুবই খারাপ। মাননীয় প্রধানমন্ত্রী এদিকে একটু নজর দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে জেলার সড়কের অবস্থা নিয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এসব কথা বলেন বলে সম্মেলনে উপস্থিত একাধিক জেলা প্রশাসক বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

এসময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ছাড়াও সম্মেলনে নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান বক্তব্য রাখেন।

সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনারসহ অন্য দুই জেলা প্রশাসক সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন। এক্ষেত্রে তারা তাদের নিজেদের জেলায় কোন কোন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন।

মঙ্গলবার থেকে ঢাকায় তিনদিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তার কার্যালয়ের শাপলা মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য,প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম