হলফনামায় প্রার্থীদের দেওয়া তথ্য যাচাইয়ের দাবি সুজনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ১৫:৫২আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৫:৫৯

সুজনের সংবাদ সম্মেলন দেশের তিনটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য যাচাই-বাচাইয়ের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। প্রার্থীদের দেওয়া তথ্য নির্বাচন কমিশন যাচাই বাচাই করে না বলে মন্তব্য করেছেন সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন।

বুধবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সুজন। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন বিষয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

সুজন সভাপতি এম হাফিজউদ্দিন বলেন, ‘হলফনামায় অনেক তথ্য প্রার্থীরা দেন না। যেসব তথ্য দেওয়া হয় তাও সঠিক কিনা তা চেক করে না নির্বাচন কমিশন। আমরা হলফনামায় পাওয়া তথ্য এখানে উপস্থাপন করছি। কেউ তথ্য না দিলে ধারণার ওপর কিছু বলা মুশকিল। তবে এটা সত্য, হলফনামায় দেওয়া অনেক তথ্য বাস্তবতার সঙ্গে মিল থাকে না। শুধু তিন সিটি করপোরেশন নির্বাচনই নয়, অন্যান্য নির্বাচনেও তাই হয়। নির্বাচন কমিশন এসব তথ্য যাচাই-বাচাই করে না।’

প্রার্থীরা হলফনামায় ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হওয়ার বিধানের কথা উল্লেখ করে এম হাফিজউদ্দিন বলেন, ‘প্রার্থীরা ভুল বা মিথ্যা তথ্য দিয়েছে কিনা তা যাচাই করা উচিত। কেননা, ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হতে পারে। ফলে এগুলো যাচাই করা উচিত। আমরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছি। কিন্তু নির্বাচন কমিশন তা করছে না।’

তিনি বলেন, ‘আমরা প্রার্থীদের বিভিন্ন তথ্য জনগণের সামনে উপস্থাপন করি যাতে তারা প্রার্থী সম্পর্কে ভালোভাবে জেনে সঠিক প্রার্থী নির্বাচন করতে পারেন।’

একই দাবি করেন সুজনের সমন্বয়ক দিলিপ কুমার সরকার। তিনি বলেন, ‘প্রার্থীরা আয়, সম্পদ ও করের যে বিবরণ দিয়েছেন তা অনেকক্ষেত্রে সঠিক নয়। সম্পদের প্রকৃত মূল্য হলফনামায় উল্লেখ করা হয় না। সম্পদ অর্জনের সময় যে মূল্য থাকে তাই তুলে ধরা হয়। ফলে জনগণ প্রকৃত তথ্য পায় না। আবার কেউ কেউ তথ্য গোপন করে থাকে। এজন্য নির্বাচন কমিশনের উচিত হলফনামায় দেওয়া তথ্য যাচাইবাচাই করা।’

সব প্রার্থী নির্বাচন কমিশনের ব্যয়সীমা অতিক্রম করেছে উল্লেখ করে সুজনের নির্বাহী সদস্য ড. তোফায়েল আহম্মেদ বলেন, ‘কোনও প্রার্থী ব্যয়সীমার মধ্যে নেই। পাঁচ বছরে সিটি করপোরেশন বাজেটের বেশি অর্থ নির্বাচনে জয়ের জন্য ব্যয় করছে। এভাবে নির্বাচন অর্থহীন।’

সংবাদ সম্মেলনে তিন সিটি নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের তথ্য উপস্থাপন করেন সুজনের সমন্বয়ক দিলিপ কুমার সরকার। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলা সংক্রান্ত তথ্য, আয়ের হিসেব, সম্পদের তথ্য, দায়দেনা ও ঋণ সংক্রান্ত তথ্য, আয়কর তথ্য এবং বার্ষিক আয় উপস্থাপন করা হয়।

আরও পড়ুন- তিন সিটির প্রার্থীদের মধ্যে ৫২ ভাগ ব্যবসায়ী

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম