ডিসিদের সব অসমাপ্ত কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছি: এলজিআরডি মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ১৭:২০আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৭:৪৭

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত যত অসমাপ্ত কাজ আছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য ডিসিদের নির্দেশ দিয়েছি। জেলার অভিভাবক হিসেবে এসব কাজের তদারকি ও বাস্তবায়ন তাদের দায়িত্বের ওপর বর্তায়।’

বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প প্রধানমন্ত্রীর। এ প্রকল্প বাস্তবায়নে ডিসিদের সর্বাধিক মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে ডিসিদের মতপার্থক্য হয়। স্থানীয় সরকার কর্মকর্তাদের সঙ্গেও তাদের মতপার্থক্য হয়। তবে এটা কোনও সমস্যা নয়। এ মতপার্থক্যের কারণে কাজ নিয়ে স্থানীয় রাজনীতিবিদ বা স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে ডিসিদের কোনও সমন্বয়হীনতা নেই। আমার মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আমারও তো মতপার্থক্য হয়।’

জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে –এ প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমার নয়।’

/এসআই/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক