প্রকল্পগুলো বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ১৮:৪৮আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৯:০৩

মোহাম্মদ নাসিম (ছবি: সংগৃহীত) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একটি রাজনৈতিক সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধিরাই হচ্ছেন জেলা প্রশাসকরা (ডিসিরা)। সরকারের সব সিদ্ধান্ত তাদেরই বাস্তবায়ন করতে হয়। সে দিক বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত ও প্রকল্পগুলো বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডিসিরা জানিয়েছেন হাসপাতালগুলোতে ডাক্তার স্বল্পতা আছে এবং বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামো সংস্কার করা দরকার। আমরা এসব সমস্যা সমাধানের বিষয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছি।’

নির্বাচনের বছরে সরকারের তরফ থেকে কোনও নির্দেশ দিয়েছেন কিনা সংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে দেশে নির্বাচন হবে। এর আগে সরকারের দেওয়া নির্দেশনাগুলো বস্তবায়নের কথা বলেছি ডিসিদের।’

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম