তিন সিটিতে মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি ২৪৫ জন প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ০৬:০৮আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৬:১৩
image

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের মধ্যে ৪৪.৭০ ভাগ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের নিচে। ৫৪৮ জন প্রার্থীর মধ্যে মাধ্যমিকের গণ্ডি পেরুতে পারেননি ২৪৫ জন। একইসঙ্গে প্রার্থীদের মধ্যে উচ্চশিক্ষিতের হার ২৪.২৭ ভাগ। এমন প্রার্থীর সংখ্যা ১৩৩ জন। বুধবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। নির্বাচন কমিশনে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে করে সুজন উপস্থাপন করেছে, মোট ১৯৫ জন প্রার্থীর মধ্যে ১২৬ জন বা ৬৪.৬১ ভাগের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা মাত্র ৪২জন। তিন সিটিতে মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি ২৪৫ জন প্রার্থী

রাজশাহী সিটি করপোরেশনের ৫ জন মেয়র প্রার্থীর মধ্যে ২ জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং ৩ জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল (এমএসএস; এল এল বি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শফিকুল ইসলাম (এম এস এস)। স্নাতক ডিগ্রিধারীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (বিএ অনার্স; এল এল বি), বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. হাবিবুর রহমান (স্নাতক-বি কম) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ (ব্যাচেলর অফ ল)।

রাজশাহীতে ৩০ টি সাধারণ ওয়ার্ডের ১৬০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬৫ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি'র নিচে, ১৯ জনের এসএসসি এবং ৩৪ জনের এইচএসসি। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ২৭ ও ১৩ জন। দুইজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি। ১০টি সংরক্ষিত ওয়ার্ডের ৫২ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে এসএসসি'র কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সংখ্যা ২৫ জন। ৯ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং ১০ জনের এইচএসসি। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ১০ জন। একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি।

বরিশাল সিটি করপোরেশনের ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, ৪ জনের  স্নাতক, ১ জনের এসএসসি এবং ১ জন স্বশিক্ষিত। স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুব (দাওরা হাদীস)। স্নাতক ডিগ্রিধারীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার (এল এল বি), জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (বি এস সি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ (বি এ; এল এল বি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী মনীষা চক্রবর্ত্তী (এমবিবিএস)। অপর দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু এসএসসি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বশিক্ষিত।

মোট ৩০টি সাধারণ ওয়ার্ডের ৯৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৩৩ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি'র নিচে, ১৭ জনের এসএসসি এবং ২০ জনের এইচএসসি। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ১৪ ও ৯ জন। হলফনামায় একজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি। এছাড়া মোট ১০টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৫ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে এসএসসি'র কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সংখ্যা ১৬ জন, ৯ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং ২ জনের এইচএসসি। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ৫ জন ও ৩ জন ।

সিলেট সিটি করপোরেশনের ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে ১ জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, ২ জনের স্নাতক, ১ জনের এইচএসসি, ১ জনের এসএসসি এবং ২ জন স্বশিক্ষিত। স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন খান (ডিএফএম)। স্নাতক ডিগ্রিধারীরা হলেন স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের (এলএলবি) ও মো. বদরুজ্জামান সেলিম। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দীন আহমেদ কামরানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও স্বতন্ত্র প্রার্থী মো. এহছানুল হক তাহেরের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। স্বশিক্ষিত দুই জন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আরিফুল হক চৌধুরী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. আবু জাফর।

মোট ২৭টি সাধারণ ওয়ার্ডের ১২৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬০ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি'র নীচে, ২২ জনের এসএসসি এবং ১৭ জনের এইচএসসি। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ২০ ও ৭জন । একজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি। মোট ৯টি সংরক্ষিত ওয়ার্ডের ৬১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে এসএসসি'র কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সংখ্যা ৩৬ জন, ৫ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং ৬ জনের এইচএসসি। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ৮ জন ও ৪ জন । ২ জন প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় স্বশিক্ষিত লেখা প্রসঙ্গে সুজনের নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, প্রার্থীরা জেনে বুঝে স্বশিক্ষিত লিখতে। শিক্ষাগত যোগ্যতার তথ্য আড়াল করে ফাঁকি দেওয়ার জন্য স্বশিক্ষিত লিখে দেন প্রার্থীরা। এটার জন্য কোনও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন।

নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্ধীদের শিক্ষাগত যোগ্যতা সবার জানা দরকার উল্লেখ করে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন বলেন, নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা মুখ্য বিষয় নয়। কিন্তু নগর উন্নয়নসহ অন্যান্য বিষয়ে কাজ করার জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে সম্পর্কে জ্ঞান থাকা বা অর্জন করতে হয়। না হলে নগর নিয়ে সঠিক সিদ্ধান্ত অনেক সময় নেওয়া সম্ভব হয় না।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক