দলীয় অফিস উচ্ছেদ করে দখলমুক্ত হবে সরকারি জমি: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৪:২৪আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৪:২৮

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (ফাইল ফটো)

সরকারি জমিতে যে সব রাজনৈতিক দলের অফিস নির্মাণ করা হয়েছে, সেগুলো উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।  তিনি বলেন, ‘এ কাজের জন্য ডিসিদেরকে উদ্যোগ নিতে বলেছি। তাদেরকে বলেছি, কোনও রাজনৈতিক মহলের কাছে মাথা নত না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করতে।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের চতুর্থ অধিবেশনে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।  এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।
ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যত মামলা হয়, তার  ৮০-৮৫ ভাগ জমি সংক্রান্ত। কাজেই এই মামলাগুলো নিষ্পত্তি করা কিছুটা কঠিন এবং সময় সাপেক্ষ।  তবে সরকার ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটালাইজেশন করার উদ্যোগ নিয়েছে। এটি সম্পন্ন হলে ভূমি সংক্রান্ত হয়রানি কমে আসবে।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করতে সময় লাগবে পাঁচ-সাত বছর। যদিও অস্ট্রেলিয়ায় লেগেছে ২০ বছর। আর ভারতে কত বছর লেগেছে, আমি সঠিক জানি না।’ এসময় জনগণের সেবার মন নিয়ে দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদেরকে  বলেন ভূমিমন্ত্রী ।

/এসআই/এআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান