প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশনের পরিচালক (গণমাধ্যম) এস এম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হচ্ছে সেব্যাপারে তিনি কিছু বলেননি।
কমিশনের একটি সূত্র জানিয়েছে, যেহেতু মার্শা বার্নিকাট ঢাকায় দায়িত্ব শেষ করে চলে যাচ্ছেন, তাই সিইসি’র সঙ্গে এটা তার বিদায়ী বৈঠক হতে পারে।








