সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ডিসিদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৭:২৯আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২০:৩০

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ডিসিদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে। এজন্য যা যা করা প্রয়োজন তা করার জন্য ডিসিদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘কারাগারে বন্দির সংখ্যা মাত্রাতিরিক্ত। এর মধ্যে অনেকেই মাদক মামলায় অভিযুক্ত। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বেশি করে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিয়েছি।’

তিনি আরও বলেন,‘সরকার প্রতি উপজেলায় ফায়ার সর্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে কিছু কিছু উপজেলায় জমি সংক্রান্ত জটিলতা থাকায় এই উদ্যোগ বাস্তবায়ন করা যাচ্ছে না। তাই জমির মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ জটিলতা নিরসনের জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিসি এবং এসপিদের মধ্যে সমন্বয়হীনতার কোনও অভিযোগ নাই। এই মিটিংয়ে এ ধরনের কোনও অভিযোগ কেউ করেনি।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,‘ডিসিরা পুলিশ প্রতিবেদন দেখতে চেয়েছেন’ এমন বক্তব্য সঠিক নয়।

/এসআই/জেবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম