‘ভালো চিকিৎসক হতে চাই রোগীর সঙ্গে ভালো ব্যবহার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৮, ০৩:১২আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৭:৩৬

মালয়েশিয়ার শিক্ষক-শিক্ষার্থীদের দলটি বিএসএমএমইউতে ভালো চিকিৎসক হতে হলে রোগীর সঙ্গে ভালো ব্যবহার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা যদি রোগীর সব কথা শুনি, তার সঙ্গে কথা বলি, তাকে কথা বলার সুযোগ দিই এবং ক্লিনিক্যালি দক্ষ হই, ইনভেস্টিগেশন নির্ভর না হই, তাহলে একজন ভালো চিকিৎসক হিসেবে আমরা গড়ে উঠবো।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) ‘হাউ টু বিকাম এ গুড ডক্টর’ শীর্ষক শুভেচ্ছা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মালয়েশিয়ার সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সাইন্স-এর শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ সফর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমার নিজের আত্মীয়-স্বজন, মা-বাবাকে যেভাবে চিকিৎসা দেওয়ার কথা চিন্তা করি, প্রত্যেক রোগীকে যদি তেমন করে দেখি এবং ভালো ব্যবহার করি, তাহলে একজন ভালো চিকিৎসক হতে পারবো।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকমিশন অফ মালয়েশিয়ার কাউনসেলর ইধাম জুহুরি মোহাম্মদ ইউনুস। সভাপতিত্ব করেন হাইকমিশন অফ মালয়েশিয়ার সেক্রেটারি মোহাম্মদ ফাজলে ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সাইন্স-এর সম্মানিত শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকরাম বিন মোহম্মদ সাল্লেহ। সফরকারী দলটির শিক্ষক-শিক্ষার্থীরা বিএসএমএমইউ’র বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ২২ জুলাই মালয়েশিয়ার শিক্ষক-শিক্ষার্থীদের দলটি বাংলাদেশে শিক্ষা সফরে আসেন। মোট ১০ জন শিক্ষক ও ৪৫ জন মেডিক্যাল শিক্ষার্থীসহ মোট ৫৫ সদস্যের দলটি বৃহস্পতিবার আসেন বিএসএমএমইউতে।

/টিওয়াই/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম