ঢাকার আশেপাশে ছোট ছোট শহর গড়ে তুলবো: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১৮:২৯আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৩:১০




বাড্ডা নর্থ ইউলুপ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) ঢাকা শহরে মানুষের বসবাস বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ঢাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আগমনও বাড়ছে। ঢাকায় রিং রোড করার পর এর বাইরে পাশাপাশি ছোট ছোট শহর গড়ে তুলবো। এই শহরগুলো হবে বহুতল বিল্ডিং দিয়ে।’ শনিবার (২৮ জুলাই) বাড্ডা নর্থ ইউলুপ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র একঘণ্টায় ট্রেনে যেন ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানো যায়, সেজন্য আমরা দ্রুতগামী বা বুলেট ট্রেন চালু করবো। এই ট্রেন ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু সিলেট, ঢাকা টু রাজশাহী, ঢাকা টু দিনাজপুর, ঢাকা টু বরিশাল, এমনকি ঢাকা টু কলকাতাও চালু করবো।’ তিনি আরও বলেন, ‘ঢাকায় বসবাসের প্রয়োজন হবে না। মানুষ বাইরে থেকে এসে ঢাকায় কাজ করবে, আবার চলে যাবে। সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ইউলুপ দিয়ে যান চলাচল শুরু হয়।

এতে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সাংসদ একেএম রহমত উল্লাহ, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউলুপটির দৈর্ঘ্য ৪৫০ ও প্রস্থ ১০ মিটার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে কাজ করে সেনাবাহিনীর ১৭ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন (ইসিবি)। নির্মাণকাজের দায়িত্বে ছিল স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম