মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১৬:৪০আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:৪৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক (ছবি-ফোকাস বাংলা) মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে। সোমবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম । তিনি সাংবাদিকদের জানান, আজকের বৈঠকে সরকারের ২০১৮ সালের ১ এপ্রিল থেকে ৩০ জুন প্রান্তিকে অনুষ্ঠিত ‘মন্ত্রিসভা বৈঠক’ সম্পর্কে অবহিত করা হয়। এই সময় বৈঠক হয়েছে ৯টি। সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৮৪টি। বাস্তবায়িত সিদ্ধান্ত ৬৩টি (শতকরা হিসেবে ৭৫ শতাংশ)।বাস্তবায়নাধীন সিদ্ধান্তের সংখ্যা ২১টি (২৫ শতাংশ)। অনুমোদিত নীতি ও কর্মকৌশল নেওয়া হয়েছে ৩টি। সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে দুইটি। আর সংসদে আইন পাস হয়েছে ৮টি।
২০১৭ সালের একই সময়ে বৈঠক হয়েছিল ৯টি। সিদ্ধান্ত গৃহীত হয় ৭৪টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৫৩টি (৭১ দশমিক ৬২ শতাংশ)। বাস্তবায়নাধীন সিদ্ধান্তের সংখ্যা ২১টি (২৮ দশমিক ৩৮ শতাংশ)। অনুমোদিত নীতি ও কর্মকৌশল নেওয়া হয়েছে ২টি। সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল ১১টি। সংসদে আইন পাস হয়েছিল ৫টি।

/এসআই/এইচএএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম