বরিশালের ১৫টি ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১৯:০৪আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৯:০৭

তিন সিটি নির্বাচন নিয়ে বলছেন সিইসি কেএম নূরুল হুদা বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের কারণে রিটার্নিং অফিসারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হলো। সোমবার (৩০ জুলাই) বিকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে ফলাফলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তবে তিন সিটির নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিইসি। তিনি জানিয়েছেন, রাজশাহীতে ১৩৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সিলেটে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বরিশালে ১২৩টি কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে সকালের দিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

অনিয়ম প্রসঙ্গে সিইসি বলেন, ‘অনিয়ম প্রত্যাশা করি না। তবে অনিয়ম অবশ্যই হয়েছে। যারা নির্বাচন বর্জন করেছেন তারা নির্বাচনকে কীভাবে নিয়েছেন এটা তাদের ব্যাপার। তবে আমি তিন সিটির নির্বাচন নিয়ে সন্তুষ্ট।’

বরিশালে মহিলা মেয়র প্রার্থীর ওপর হামলার বিষয়ে কেএম নূরুল হুদা আরও বলেন, ‘তিনি চাইলে মামলা করতে পারেন। আমরাও তদন্ত করে দেখবো।’
সোমবার সকাল ৮টায় বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এদিন বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম