ডিসেম্বরেই নির্বাচন, বিএনপির সঙ্গে সংলাপ নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১৪:১৬আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৪:৪৬

তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বরের যেকোনও দিন। বর্তমান সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাব-কমিটি দ্বারা গঠিত নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। তফসিল ঘোষণার পর তিন মাস বর্তমান সরকার রুটিন ওয়ার্ক করবে।’

মঙ্গলবার (৩১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর জাপান সফর অবগত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপের কোনও সম্ভাবনা আমি দেখি না। শর্ত দিয়ে সংলাপে বসানোর মতো কোনও অবস্থায় বিএনপি নেই। সংলাপের প্রস্তাব আমরা যখন দিয়েছিলাম তখন তারা জ্বালাও-পোড়াও আন্দোলন করেছে, সংলাপে আসেনি।’

তিনি আরও বলেন, ‘ চলতি ডিসেম্বরে যে নির্বাচন হবে তাতে অংশ নেওয়ার জন্য বিএনপির সামনে দরজা খোলা আছে। ২০১৪ সালের নির্বাচনে না এসে বিএনপির করুণ পরিণতি হয়েছে। এই নির্বাচনে না এলে তারা আরও করুণ অবস্থায় পড়বে। বিএনপি নামক দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। ২০১৪ সালে নির্বাচনে না আসার কারণে আজ তারা ক্ষমতায়ও নেই, বিরোধী দলেও নেই, রাজপথের আন্দোলনেও নেই।’

/এসআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম