‘আ.লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে বিএনপি একথা কবে বলেছে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১৪:৩৩আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৯:০৯

তোফায়েল আহমেদ সদ্য অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে বিএনপি একথা কবে বলেছে? এর আগের সিটি করপোরেশন নির্বাচনেও তারা বলেছিল কারচুপি হয়েছে। কিন্তু সেই নির্বাচনের সবগুলোতেই তো তারাই জিতেছিল।’

মঙ্গলবার (৩১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর জাপান সফর বিষয়ে অবগত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকালও (সোমবার ৩০ জুলাই) সিলেটে বিএনপি প্রার্থী নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তিনি তো এখন জয়ের পথে। দুটি কেন্দ্রে ভোট গণনা বাকি আছে। আর বরিশালে বিএনপির প্রার্থী মজিবর রহমার সরওয়ার একজন মেয়র প্রার্থী হয়ে নিজেই জানেন না তার ভোটর নম্বর কত আর কেন্দ্র কোনটি। এসব কিছুই তার পরিকল্পিত। নির্বাচন কমিশন এবং

নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি এসব কৌশল করে। বিএনপির কর্মীরা নৌকার ব্যাজ লাগিয়ে ভোটকেন্দ্র দখল করতে গিয়েছিল। সেকথা প্রমাণিত। তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায় এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত।’

আরও পড়ুন:

ডিসেম্বরেই নির্বাচন, বিএনপির সঙ্গে সংলাপ নয়: বাণিজ্যমন্ত্রী

/এসআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম